চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
সোমবার, ২০ জুলাই, ২০২৬
৫৭
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯:৩০ মিনিট পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ কল্যাণ সভায় জেলার কর্মরত পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
138
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯:৩০ মিনিট পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ কল্যাণ সভায় জেলার কর্মরত পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।