বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে শুভেচ্ছা মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
169

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত কমিটিকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে শুভেচ্ছা মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। মিছিলটি জেলা শহরের ফুডঅফিস মোড়স্থ দলীয় কার্যালয় হইতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নতুন কমিটির জেলা ছাত্রদলের নবগঠিত সভাপতি মো. মিম ফজলে আজিম। সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার। সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান-কে শুভেচ্ছা জানাতে জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান সহ নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করেন।

আজ বিকালের দিকে শহরের থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews