শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হামের ভয়াবহতা, সংসদ শেষে ঔষধ সঙ্গে নিয়ে হাসপাতালে এমপি বুলবুল

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
246

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন শেষ করেই প্রয়োজনীয় ঔষধ সঙ্গে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হামের রোগীর সংখ্যা বেশি। একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় ১০ শতাংশ হামের রোগী এই জেলায়। বিশেষ করে কম বয়সী শিশুদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে, যা অব্যাহত থাকলে শিশুমৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরও বলেন, যারা হামের টিকা গ্রহণ করেছে তাদের আক্রান্তের হার তুলনামূলক কম। তবে ৯ মাসের আগে টিকা না পাওয়ায় শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ৬ মাস বয়স থেকেই শিশুদের হামের টিকা প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে জরুরি ভিত্তিতে একটি পানি ফিল্টার স্থাপনের নির্দেশনা দেন এমপি। ইতোমধ্যে একটি ফিল্টার স্থাপন করা হয়েছে এবং আরও ৮-১০টি ফিল্টার বসানোর কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও তিনি হাসপাতালের বিভিন্ন সংকটের বিষয় তুলে ধরে বলেন, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জনপদ। ২৫০ শয্যার হাসপাতাল হলেও এতদিন ১০০ শয্যার সুবিধা দিয়ে পরিচালিত হচ্ছিল। পূর্ণাঙ্গ ২৫০ শয্যার সকল সুবিধা চালু করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

এ সময় হাসপাতালের সুপার ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রব্বানী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, আব্দুল খালেক (মাস্টার)সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews