শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে সাংবাদিক সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
273

নাসিম আলী,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নাচোলের সাংবাদিক সমাজ।

বুধবার (৬ মে) সকাল ১১ টার দিকে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় ‘নাচোল সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলার বেশকিছুদিন সময় পার হয়ে গেলেও মূল অপরাধী রাব্বিকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন,আব্দুস সাত্তার, সভাপতি, নাচোল উপজেলা প্রেসক্লাব।

ইব্রাহিম বাবু, সভাপতি, নাচোল উপজেলা রিপোর্টার্স ইউনিটি।

আবুল হোসেন, সভাপতি, নাচোল মডেল প্রেসক্লাব।

মোঃ সুমন আলী, সহ-সেক্রেটারী, নাচোল মডেল প্রেসক্লাব।

নাসিম আলী, সভাপতি, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব।

শাকিল রেজা, সভাপতি, নাচোল সাংবাদিক এসোসিয়েশন ও

নাচোল সাংবাদিক এসোসিয়েশনের সেক্রেটারি মনিরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের আড়াল করার চেষ্টা চলছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সভা সমাপ্ত করা হয়। মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ থেকে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews