শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদক নয়” আম চাষে করবো বিশ্বজয়’ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
417

 

মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

খেলাধুলায় বাড়েই বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত  হয়েছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায়  জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিস যৌথ আয়োজনে নাচোল রেলস্টেশন মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

 

টুর্নামেন্টে দুইটি স্কুল অংশ নেয়।

ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

 

প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার,

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল খাঁন,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সাখয়াত হোসেন, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালের শিক্ষক মসিউর রহমান মাসুদ প্রমুখ।

 

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান।

 

এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।

 

এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।

 

‘চাঁপাইনবাবগঞ্জে নাচোল মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এসব শ্লোগানকে সামনে রেখে একটি করে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। খেলায় মুখোমুখি হয় চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয় বনাম মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়। খেলায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews