শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিবারসহ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: ৩ জন গ্রেফতার, মালামাল উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে
406

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বাস থেকে নেমে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ও তার পরিবারের কাছ থেকে ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পৌর এলাকার আরামবাগ গ্রামের মোঃ আক্তার আলী ও মমতাজ বেগমের ছেলে মোঃ এনামুল হক ওরফে এনা (৪৬), মাঝপাড়া গ্রামের মৃত কাওসার ও মোসাঃ মিরু বেগমের ছেলে মোঃ রুবেল (৩৮) ও শান্তিমোড় গ্রামের মিজানুর রহমান ও মোসাঃ রোকেয়া বেগমের ছেলে মোঃ আওয়াল (৪০)।
টেক্সটাইল সুতা ব্যবসায়ী মোঃ রবিউল হক ১৩ জানুয়ারি ২০২৬ রাতে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামীণ ট্রাভেলসযোগে পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে বিশ্বরোড মোড়ে বাস থেকে নেমে অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হন।

ভোর আনুমানিক ৫টার দিকে পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন আরামবাগ মাদ্রাসার সামনে পৌঁছালে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত হাসুয়া, বটি, ইট ও বাঁশ নিয়ে অটোরিকশার গতিরোধ করে প্রাণনাশের হুমকি দিয়ে ব্যবসায়ী ও তার পরিবারের কাছ থেকে দুটি আইফোন, ডায়মন্ড রিং, চেইন, ব্যাগ, ব্যাংক কার্ড, চেক বইসহ নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-২৫, তারিখ ১৭.০১.২০২৬ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহিদ হাসান, এসআই মোঃ শাকিল হাসান ও পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে তিন আসামিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ উদ্ধার করে একটি আইফোন ১১ প্রো, এমিটেশন চেইন, ভ্যানিটি ব্যাগ, কাপড়চোপড়, ৮টি ব্যাংকের চেক বই, ৮টি ভিসা কার্ড, একটি এইচএসবিসি ক্রেডিট কার্ড, দুটি প্রাইওরিটি পাস কার্ড, একটি মেটলাইফ ইন্স্যুরেন্স কার্ড এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া ও একটি বটি।

উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করে থানায় সংরক্ষণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews