শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে যুব পথসংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে
523

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে যুব পথসংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার পার কালিনগর ব্রিজ সংলগ্ন এলাকায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসংগীত গম্ভীরা পরিবেশন। গম্ভীরার হাস্যরসাত্মক নানা–নাতির সংলাপের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত জনপ্রিয় ‘চাঁপাই নকশি গম্ভীরা দল’ এই পরিবেশনা উপস্থাপন করে।

পথসংলাপে এসডিএফ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম সমিতি থেকে আগত যুব সদস্য, ক্লাস্টার টিম ও জেলা টিম অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে একটি জনসংযোগমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি যুব অগ্রগতি বিষয়ে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাজার এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এসডিএফ-এর যুব উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বিশেষভাবে বেকার যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অর্থায়নে এসডিএফ বাস্তবায়িত ‘আরইএলআই’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত ৯৩৭ জন বেকার যুব প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ৭৫৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। কর্মসংস্থানপ্রাপ্তদের মধ্যে ৩২৮ জন আত্মকর্মসংস্থানে, ৩৫২ জন মজুরিভিত্তিক কাজে এবং ৭৩ জন বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হয়েছেন।
এছাড়া প্রকল্পের আওতায় ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ৭২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews