বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
132

শহিদুল্লাহ আব্বাসী ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ 

আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং চামড়া শিল্পে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির লবণ ও চামড়া সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসকের অনুমতিক্রমে সভা পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।

সভায় আসন্ন ঈদে চামড়া চোরাচালান প্রতিরোধ, বাজারে লবণের কৃত্রিম সংকট দূরীকরণ, চামড়ার গুণগত মান বজায় রাখতে দ্রুত লবণ প্রয়োগ নিশ্চিতকরণ এবং চামড়া ও লবণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর ট্রাফিক শাখার টিআই-২ মোঃ আজিজ ফেরদৌস (পুলিশ সুপারের প্রতিনিধি) এবং বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। এছাড়াও জেলা সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, নিরাপদ খাদ্য কর্মকর্তা, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএনসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খাইরুল ইসলাম, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে চামড়ায় পর্যাপ্ত লবণ প্রয়োগ নিশ্চিত করা গেলে কোরবানির চামড়ার অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews