শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে
570

ফারুক হোসেন ডন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট আটক। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম হয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের সম্ভাবনা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র ০১টি চৌকষ টহল দল অদ্য ২০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৭.১০: ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ০১ (এক) জন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। এতে উক্ত চোরাকারবারী তার নিকট থাকা ০১টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশী করে এর অভ্যন্তরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪,৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews