শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁদপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে সুপারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
207

স্টাফ রিপোর্টারঃ

“মাদ্রাসার নামে অবৈধভাবে ছাগলের হাট বসানোর চেষ্টা চলছে” — সুপার মুহাঃ আঃ আজিজ

নাটোরের নলডাঙ্গা উপজেলার চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহাঃ আঃ আজিজ এম.এ., একে.এইচ. তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মাদ্রাসার সম্পদ অপব্যবহারের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে সুপারিনটেনডেন্ট মুহাঃ আঃ আজিজ বলেন, “৫ আগস্টের পর থেকে সভাপতি দায়িত্ব নেওয়ার পর মাদ্রাসায় একের পর এক অনিয়ম শুরু হয়েছে। মাদ্রাসার ঘর ও টিন বিক্রি, বিভিন্ন খাত থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলনসহ নানা কর্মকাণ্ড আমার অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “বিশেষ করে শুক্রবার ও শনিবার, যেদিন আমি অফিসে থাকি না, সেদিন সভাপতি তার লোকজন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে পরিকল্পিতভাবে সকল দায় আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”

এ সময় সুপার আরও অভিযোগ করেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাদ্রাসার নামে রশিদ তৈরি করে প্রতিষ্ঠানটির জায়গায় ছাগলের হাট বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনো অনুমতি দেইনি। তারপরও মাদ্রাসার নাম ব্যবহার করে অবৈধভাবে রশিদ ছাপিয়ে হাট বসানোর চেষ্টা চলছে। যদি এ হাট বসে এবং মাদ্রাসার নামে টাকা উত্তোলন করা হয়, তাহলে সেই অর্থ আত্মসাৎ কিংবা অনিয়মের দায়ভার অন্যায়ভাবে আমার ওপর চাপানো হতে পারে।”

সুপারিনটেনডেন্ট দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মাদ্রাসা প্রাঙ্গণে প্রস্তাবিত ছাগলের হাট বন্ধ এবং সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।”

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল মাদ্রাসার পরিবেশ ও সুনাম রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews