শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ঘাসিগ্রাম ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
254

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন মহিলা দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ১৭ এপ্রিল) বিকেল সময়ে ঘাসিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মহিলা দলের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মুন্ডল, পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী মীর।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুবনেতা মির্জা শওকত, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, উপজেলা মহিলা দলের আহবায়ক মৌটুসী সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক ইউপি সদস্য) নাসিমা আক্তার বেলী, মরিয়ম, চায়না, সাহিনা, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পলাশ, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডালিম, সদস্য সচিব জাকির হোসন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews