শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
399

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-২১৯ এর নিকট সিরামের দাড়া বিলে মাছ ধরার সময় বাংলাদেশ জলসীমায় প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, বুধবার দুপুরে ভারতীয় নাগরিক বাচ্চন মোহলদার (৩২) ও রাজু মোহলদার (২০) মাছ ধরছিলেন। এ সময় তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছেন—এমন ধারণায় দুই বাংলাদেশি জেলে তাদের ধরে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে বিজিবির সদস্যরা কেতাব বাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করেন।
পরবর্তীতে চাড়ালডাংগা বিওপি কমান্ডার এবং ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৫টায় আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মেজর তানিম হাসান খান আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews