বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর আদালতে প্রেরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
160

মো: সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি দল বুধবার অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। হাবিবুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার গোপালনগর মোড়ের মৃত আব্দুল হামিদের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ২২/০৪/২০২৬ খ্রি.)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান:

“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

আটককৃত যুবককে যথাযথ পুলিশি পাহাড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে স্থানীয়দের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews