শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে
423

মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর  প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয় এবং  অর্থ মন্ত্রণালয়  প্রদত্ত  প্রতিশ্রুতি সহকারি  শিক্ষকদের তিনটি দাবি গ্রেড   উন্নতিকরণ , শতভাগ পদোন্নতি  ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত   বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের  লক্ষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার  মাধ্যমে স্মারকলিপি প্রদান  করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বুধবার দুপুর তিনটায় গোমস্তাপুর উপজেলা চত্বরে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন ,আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক,রুহুল আমিন শিহাব, শিক্ষক সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ।

শিক্ষকরা জানান, সারাদেশের সহকারী শিক্ষকরা বহুদিন ধরে ১০ বছর ও ১৬ বছরের উন্নতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ দাবি বাস্তবায়ন না হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, একই পদমর্যাদার অন্যান্য সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময়ে গ্রেডভিত্তিক সুবিধা পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের আর্থিক ও পেশাগত প্রগতিতে বৈষম্য তৈরি হচ্ছে।

স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews