শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধর অভিযোগ ৩ জন আটক

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
280

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যের মোবিল নেওয়াকে কেন্দ্র করে পাম্প মালিকের ছেলে রায়হানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
রবিবার ২৬ এপ্রিল রহনপুর পৌরসভার খয়রাবাদের অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে নাচোল থানার পুলিশ সদস্য মোঃ শওকোত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাড়িয়ে ছিলো। এরপর রহনপুরের রায়হান ফিলিং স্টেশনের পাম্প মালিক, সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিম এর ছেলে আব্দুল্লাহ আল রায়হান পাম্প থেকে বের হতে বললে, শওকত আলী পরিচয় দেয় আমি পুলিশ সদস্য তারপরই গালের উপর থাপ্পড় মারে। পুলিশ সদস্য মুহুর্তেই আবার বলে উঠে আমি পুলিশ সদস্য কিন্তু এবার আরও চড়াও হয়ে লাঠি দিয়ে মারতে শুরু করে।প্রত্যক্ষদর্শী আরিফ বলেন, আমি দূরে থেকে দেখেছি পাম্পে দাড়িয়ে থাকা অবস্থায় ছেলেটাকে রায়হান মারধর করে। পরবর্তীতে তাকে
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, আহত অবস্থায় পুলিশ সদস্য মোঃ শওকত আলী মেডিকেলে ভর্তি আছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান পাম্প থেকে তিনজনকে আটক করা হয়েছে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews