বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
210

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এমন একটি হাদিস মানুষের জানা। বর্তমান বিজ্ঞানও তাই বলে। পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে, উৎফুল্ল রাখে, রোগবালাই থেকে মুক্ত রাখে। মানব দেহের মধ্যে হাতের পরিষ্কার – পরিচ্ছন্নতা হলো জীবাণুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারহাদ আলম চৌধুরী, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা খাতুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও সংবাদকর্মী সারওয়ার জাহান সুমন, শিক্ষার্থী রাইসা কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা। আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের নিকট একটি করে সাবান তুলে দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews