শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
346

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫ – ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক  ও অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনে
বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা চত্বরে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়।

সার বীজ বিতরণ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ, আব্দুর রাকিব, মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।উপজেলায় মোট ২৫ জন  প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা  বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews