শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে ফিলিং স্টেশন মালিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
264

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত ৭ টি ফিলিং স্টেশন মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি ।আজ সোমবার সকালে উপজেলা নির্ববাহী অফিসারের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সভায় ইউএনও জ্বালানি তেলের সঠিক মজুদ, নির্ধারিত মূল্যে বিক্রয় এবং ভোক্তা সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি ফিলিং স্টেশনকে নিয়মনীতি মেনে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।”
এ সময় ফিলিং স্টেশন মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি সরবরাহে অনিয়ম, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews