রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে নিখোঁজ থাকা কন্যাশিশু শরিফার মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
292

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ থাকা শরিফা খাতুন নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফা খাতুনের বয়স ৬ বছর, সে একই উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে।

গত শুক্রবার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে এলাকা থেকে নিখোঁজ হয়েছিলো শরিফা উল্লেখ থানায় একটি সাধারণ ডাইরি করেছিলেন নানা আব্দুল করিম (৬৫)। ওই সাধারণ ডাইরিতে উল্লেখ করেন, তার নাতনী শুক্রবার বিকাল ৩ থেকে ৪টার মধ্যে তার মেয়ের বাড়ির পাশ্ববর্তী মকরমপুর এলাকা থেকে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, আলিনগর ইউনিয়নে মকরমপুরে শুক্রবার রাতে তাফসির মাহফিলের আয়োজন ছিলো, সেই তাফসির মাহফিল শুনার জন্য নানার সাথে এসেছিলো শিশু শরিফা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়, পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews