শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
299

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ

জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য স্লোগানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর মুক্ত মহাদল গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর মুক্ত মহাদল গণকেন্দ্র পাঠাগার প্রাঙ্গণ হতে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়ে পাঠাগার হল রুমে রহনপুর মুক্ত মহাদল গণকেন্দ্র পাঠাগারের সভাপতি শারফুদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, খুড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক ও স্কাউটার নুরুজ্জামান বাবু, রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন সরকার হিরা, সহকারী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাকিব, স্কাউটার ও ব্যবসায়ী তালাত মাহমুদ সরকার, সহকারী লিডার ট্রেনার ও শিক্ষক ফিরোজ আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুধীজন,সংগঠনের অভিভাবক, কাব,স্কাউট সহ রোভার স্কাউটস্। আলোচনা শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে কেক কর্তন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews