শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামী করে হয়রানি, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে
473

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামী করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে। পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসা. সাথী বেগম।

তারা আরও বলেন, ঘটনার ১ বছর ৭ মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পঁচুকে আসামী করা হয়। এই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানী করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী, নিহত মতির চাচতো ভাই ইয়াসিন আলী পঁচু। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নারুল ইসলামসহ বিভিন্ন বয়সী লোকজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews