বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

গোমস্তাপুরে অ্যাপ ভিত্তিক তেল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
201

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে ডিজিটাল পদ্ধতি (অ্যাপের মাধ্যমে) তেল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন,
​গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। ট্যাগ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম ও সমাজসেবা অফিসার
​জাহাঙ্গীর পরামানিক পেট্রোল পাম্পের মালিক বাবু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না। স্বচ্ছতা ফেরাতে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। প্রতিটি মোটরবাইকের নাম্বারপ্লেট ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে।একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।প্রতিটি গাড়ির নাম্বারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম পরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন বিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না।
​প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews