বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গুরুদাসপুর থানার ওসির সামনেই ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া সেই যুবদল নেতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে
349

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা(ডিবি )পুলিশ। শনিবার(২৮ ফেব্রুয়ারি-২০২৬) দুপুরে তাকে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।

উল্লেখ্য যে,গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews