বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
227

 অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শাসনামলে গুম, খুন ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১৩ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গুমের মামলায় শেখ মামুনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

শুনানি শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

এর আগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গত ২৫ মার্চ মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে তোলা হয়। ওইদিন মিরপুর থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ।

আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এবার গুমের মামলায়ও তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews