বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গাজীপুরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
126

নিতু চৌধুরী, শ্রীপুর প্রতিনিধি 

২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গাজীপুর আইডিয়াল কলেজে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুর এর উধ্যোগে কবিকে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পরিষদের সভাপতি অধ্যাপক অসীম বিভাকর উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন কবি ও শিক্ষক মাধব চন্দ্র মন্ডল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন সংযুক্তা সরকার, লুসাইবা, নিষ্ঠা সরকার,বিভোর,মৃত্তিকা, অরুণা সরকার এবং গাজীপুর শিল্পকলা একাডেমির প্রাক্তণ সঙ্গীত প্রশিক্ষক সুরোজ খান।

 

এছাড়াও কবিগুরু স্মরণে স্বনিম আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থী রূপন্তী কবির লেখা কবিতা আবৃত্তি করে। উক্ত স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিজন ও ভাষাবিদ লিয়াকত চৌধুরী, ভাষা শহিদ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যাপক রতন চন্দ্র শীল, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির, কবি ও শিক্ষক মেজবাহ উদ্দিন, লেখক ও কলামিস্ট সাঈদ চৌধুরী, পরিবেশ কর্মী মুসলিমা খাতুনসহ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক অসীম বিভাকর বলেন আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্মের প্রয়োজনীয়তার সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হবে । কবির অনেক সত্ত্বা ছিলো । তার মধ্যে মানবিক সত্ত্বা এ সময়ে সবচেয়ে বেশী প্রয়োজন । অন্ধকার দূর করে আলোকিত সমাজ ব্যবহস্থা আনয়নে কবির সমসাময়িক ভাবনা নতুন দিনের সূচনা করতে পারে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews