শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কেউ যেন ইন্ধন দিয়ে শ্রমিক ও মালিকের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে- আবদুল জব্বার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
305

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান ইলিয়াস

শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, কোনো মহল যেন ইন্ধন দিয়ে শ্রমিক ও মালিকের মধ্যে অসন্তোষ ও বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ ০৩ মার্চ ২৬ নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব কল্পনা করা যায় না। শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে এই দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য শ্রমিকদের বিভ্রান্ত করে মালিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এতে শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়, যা দেশের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় বক্তারা ন্যায্য অধিকার আদায়, নিয়মিত বেতন প্রদান, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রম আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়, শ্রমিকদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ -০৪ আসনের এমপি এডভোকেট আব্দুল্লাহ আল , মোহাম্মদ হাতেম সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, সেক্রেটারি, পেশাজীবী সংগঠন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ, জাতি ও শিল্পখাতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews