1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সং/ঘ/র্ষ, পুলিশসহ আ/হ/ত ৫

 অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
104

 অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩ পুলিশসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা সামনে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই জাহিদ, কনস্টেবল পিপলু ও সেলিম।

 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়। তখন এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
সংঘর্ষ থামাতে গেলে ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকে দুগ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মো. রাশেদ খান বলেন, সকালে কালীগঞ্জ থানা রোড়ে আমাদের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলাম। সে সময়ে আমার সাথে দেখা করতে নেতাকর্মীরা আসে। সবার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কর্মীরা নিজেদের মধ্যে স্ংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ থামাতে এলে পুলিশের সাথেও তারা কথা কাটাকাটি করে। আসলে তাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয় আমি তখন নিজেও বুঝতে পারিনি।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, আমাদের থানার সামনে রাশেদ খানের দলীয় কার্যালয় রয়েছে। যেখানে তাদের মিটিং চলছিল। হঠাৎ করেই তারা মারামারি করতে করতে রাস্তায় নেমে পড়ে, এমনকি থানার মধ্যে প্রবেশ করে মারামারি শুরু করে দেয়। তখন মারামারি থামাতে গেলে আমাদের তিন জন পুলিশ সদস্য আহত হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট