শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাঠালিয়ায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
247

এইচ এম শুভ  ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাসের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাসেল।

এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বৈশাখী এ আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews