শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
336

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় গ্রাম বাংলার বহুল পরিচিত ও ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পেছনের বিস্তীর্ণ মাঠে প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন সম্পন্ন হয়।

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দেখতে মাঠজুড়ে জড়ো হয় শত শত দর্শক। নারী, শিশু ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দৌঁড়ের প্রতিটি ধাপে দর্শকদের মধ্যে উত্তেজনা ও উল্লাস লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মোঃ মহসিনের ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে মোঃ রিয়াদের ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করে মো. সিরাজ সিকদারের ঘোড়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, সমাজসেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মোঃ জাকির হোসেন খান, মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল, মোঃ মারুফ হাওলাদার, মোঃ সোলায়মান খান, মোঃ হানিফ খান, মোঃ বেল্লাল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে বসে মেলা। বিভিন্ন ধরনের দোকান, খাবার স্টল ও বিনোদনের আয়োজন দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করে। শিশুদের জন্য খেলনা, নাগরদোলা ও নানা রকম বিনোদনের ব্যবস্থা ছিল, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে, ঐতিহ্য, ক্রীড়া ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় কাঠালিয়ার কচুয়ার এই ঘোড়দৌঁড় প্রতিযোগিতা, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews