বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

কাঠালিয়ায় এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
249

>>এইচ এম শুভ, ঝালকাঠি

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগমুক্তি কামনায় কাঁঠালিয়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল বিভাগীয় টিমের সদস্য সচিব মুফতি গাজী রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রফিকুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ এই নেতার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews