বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাঁঠালিয়ার আমুয়াতে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
284

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনধি

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মল্লিক বাড়ির ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ভূমিদস্যুদের হাত থেকে রেকর্ডীয় জমি রক্ষা ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় হারুন মোল্লা, আলাউদ্দিন মোল্লা ও বেল্লাল মোল্লার (পিতা মৃত রশিদ মোল্লা) বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও বসতবাড়ি উচ্ছেদের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সাত্তার খান জানান, ১৭ নং জেএল, ১১ নং তৌজি এবং ১০৫ নং খতিয়ানের অন্তর্ভুক্ত জমিটি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে রয়েছে এবং সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী তারা এই জমির বৈধ মালিক। তা সত্ত্বেও হারুন মোল্লা গংরা প্রভাব খাটিয়ে উক্ত জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে ক্রমাগত হয়রানি করে আসছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ হালিম মল্লিক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষরা গত সরকারের আমলে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে পটপরিবর্তনের সুযোগ নিয়ে তারা বিএনপির সাথে যোগ দিয়েছে। এই নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা এলাকায় ক্ষমতার অপব্যবহার করছে এবং আমাদের ওপর জুলুম চালাচ্ছে।”

ভুক্তভোগীরা চরম উদ্বেগ প্রকাশ করে জানান যে, জীবনের নিরাপত্তার জন্য তারা কাঁঠালিয়া থানার শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু থানা থেকে তারা কোনো প্রতিকার পাননি। উল্টো থানার অফিসার সোহেল তাদের সঠিক তদন্তের আশ্বাস না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাত্তার খান, হাসি আক্তার, রেহেনা ও হালিম মল্লিকসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বাংলাদেশের প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বৈধ রেকর্ডীয় জমি রক্ষা এবং ভূমিদস্যুদের হাত থেকে নিষ্কৃতি পেতে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews