রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কমিউনিটি আইডিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শিবগঞ্জে সেলাই মেশিন উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
286

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার প্রদান করেছে কমিউনিটি আইডিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডা)।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার চৈতন্যপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, এ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ এস এম সোহেল আহমেদ এবং মোঃ আবু বকর।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ধাইনগর ইউনিয়নের কৃতি সন্তান পরউপকারি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews