শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ওসমান হাদী গুলি করে আহত করার প্রতিবাদে গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
309

মো: সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী কে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রহনপুর রেলস্টেশনে এসে শেষ হয় মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী , বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম । আরও বক্তব্য রাখেন বিএনপি প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক কাউন্সিলর আশরাফুল হক , পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন ,চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ। সভায় আলহাজ আমিনুল ইসলাম বলেন হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews