বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
220

 অনলাইন ডেস্ক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এমএ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের আগেই তারা শহীদ মিনারে ফুল দেয়। এ সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন ও স্বতন্ত্র এমপি এম এ হান্নান পরবর্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জানা গেছে, অমর একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক এম  এ হান্নানের শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার কথা ছিল। কিন্তু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে সংসদ নির্বাচনে পরাজিত ধানের শীষের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা গেটে এসে জড়ো হয় এবং তারা প্রশাসনের পর স্বতন্ত্র এমপির আগে ফুল দেবে বলে শ্লোগান দিতে থাকেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময়ে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে যায় এবং শহীদ মিনারের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধাঞ্জলি শেষে নেতাকর্মীরা চলে গেলে উপজেলা প্রশাসন, স্বতন্ত্র এমপি এম এ হান্নানসহ অন্যোন্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews