বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মনিটরিং এমসিকিউ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেন দেলুওয়ার হোসেন সম্মাননা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
110

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (Entrepreneurship Development Program)-এর মনিটরিং এমসিকিউ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ দেলুওয়ার হোসেন

 

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই গৌরবজনক সাফল্য অর্জন করেন। কর্মসূচিটি বাস্তবায়নে ছিল পূবালী ব্যাংক পিএলসি।

 

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সন্তান মোঃ দেলোয়ার হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত গর্বের এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

 

তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews