শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আমরা এই জাতীকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
122

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন- আমরা এই জাতীকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যতই ট্রল বা অপবাদ দিক না কেন আমাদের সঠিক দায়িত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেল। যারা ট্রল করা শুরু করল তারা কেউ পরীক্ষার্থী না। ঢাকার আইডিয়াল কলেজ, ল্যাবরেটরি স্কুল বা ভিকারুননিসা নূন স্কুল কাউকে দেখিনি আন্দোলন করতে। এই ভাবে আন্দোলন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল।

 

 

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় এর আয়োজন করা হয়।

 

 

 

শিক্ষামন্ত্রী বলেন- ২০০১-০৬ সাল পর্যন্ত মরহুম বেগম খালেদা জিয়ার সময় শিক্ষামন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। বর্তমানে তার সন্তান তারেক রহমানে সময় মন্ত্রীর দায়িত্ব পালন করছি। কিভাবে আপনারা ভাবতে পারেন অন্যায়কে প্রশয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে। নিশ্চয় না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন। লেখাপড়া আমাদের করতে হবে এবং তার মানোন্নয়ন করতে হবে।

 

 

 

শিক্ষামন্ত্রী আরো বলেন- বৃষ্টির কারণে আমাকে এক পরীক্ষার্থী ফোন করে পরীক্ষা বন্ধ করার অনুরোধ করে। আমার মেয়ে তানজিদার মাথায় একটু বৃষ্টির পানি পড়লে ফার্মের মুরগির মতো জ্বর চলে আসে। ওই পরীক্ষার্থীকে আমার মেয়ের উদহারণ হিসেবে দিয়েছিলাম এবং চিন্তা করছিলাম যে বৃষ্টিতে তোমাদের জ্বর আসে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। বিভিন্ন জনের সাথে কথা বলেছি পরীক্ষা বন্ধ করার প্রয়োজন নেই। পরে তাকে স্বান্তনা দিলাম লক্ষ্মী মা আমার পড়ার টেবিলে বসো এবং মাকে বলো এক কাপ কফি তৈরি করে দিতে। কিন্তু শিক্ষার্থীরা এক ধরণের এ ন্যারোটিভকে তারা নেগেটিভে নিয়ে গেল। জাতী যদি এই ভাবে অর্ধকানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যত ভাল হবে না।

 

 

 

এরআগে সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো এবং ফলক উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন প্রধান অতিথি সহ অন্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

 

এসময় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু সহ অন্যরা।

 

 

 

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন- প্রাথমিকভাবে আইন ও হিসাব বিজ্ঞান এই দুই অনুষদে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হচ্ছে। ইতোমধ্যে আটজন শিক্ষক যোগ দিয়েছেন। অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও অন্যান্য শিক্ষাসহায়ক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতোমধ্যে ৯৭ একর জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews