শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আব্দুল হালিম হাওলাদারের ঢাকাস্থ ভোটারদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
136

ঝালকাঠি প্রতিনিধিঃ এইচ এম শুভ

বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের বাতাস। শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যে নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পরার মত। কেউ কেউ নিজেকে যোগ্য প্রমান করতে হাতে নিয়েছে হরেক কাজ। ভোটারদের ভোট পেতে ৫ বছরের জন্য দিচ্ছে কত প্রতিশ্রুতি। এসব থেকে পিছিয়ে নেই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর উত্তরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোঃ আসাদুজ্জামানের সুযোগ্য সন্তান তরুন সমাজ সেবক যুবনেতা মোঃ হালিম হাওলাদারও পিছিয়ে নেই।

তিনি আগামী নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নিজ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপলক্ষে ঢাকার পুরানা পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টে আজ সকাল ১০ টার সময় ঢাকায় অবস্থান করা বড়ইয়া ৪ নং ওয়ার্ডের চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সাধারণ ভোটাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় প্রায় শতাধিক ভোটার উপস্থিত ছিল।

ভোটার আব্দুর রহিম বলেন, আব্দুল হালিমকে আমরা সুখে দুঃখে সব সময় কাছে পাই। বিপদে পরে ডাকলে তার সাহায্যের হাত সব সময় পাওয়া যায়। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান সব সময়। সে ইউপি সদস্য নির্বাচিত হইলে জনগনের উপকার হইবে।

বাবুল হাওলাদার বলেন, হালিম হাওলাদার ৫ তারিখের পরের বিএনপি না। ছোট থেকেই দলের সাথে শ্রম দিয়ে আসছে। দলের খারাপ সময়েও কখনো নিজের জন্য ফ্যাসিস্টদের সাথে হাত মেলায়নি। আমরা তাকেই মেম্বার হিসেবে দেখতে চাই।

হালিম হাওলাদার বলেন, কিছু মানুষের জোর দাবির কারনে আমি নির্বাচনে আগ্রহী হয়েছি। মানুষকে ভালোবাসতে, সাহায্য করতে চেয়ারের দরকার হয় না। পুরো ওয়ার্ড আমার একটি পরিবার, এখানে থাকবে না গ্রুপিং, প্রতিহিংসা। সবাইকে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া সহ সমাজের খারাপ দিকগুলো নির্মুল করব ইনশা আল্লাহ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews