রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
120

মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ, ৩১ জুলাই: আড়াইহাজারে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিনসহ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (৩১ জুলাই) জেলা জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়কে অবস্থিত ধানসিঁড়ি কম্পিউটারে যুবদল নেতা আলী আকবর, ছাত্রদলের সফর আলী কলেজ সভাপতি হৃদয় ও আরাফাত সানির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল ইসলাম মঞ্জু এবং স্থানীয় পপুলার হাসপাতালের কর্মচারী বশির আহমদ গুরুতর আহত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট দেশের সব জেলা ও উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামী পৌর শহরে গণমিছিলের ঘোষণা দেয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে কামরুল ইসলাম মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা তার দোকানে প্রবেশ করে পোস্ট দেওয়ার কারণ জানতে চেয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নূরুল আমিন ও বশির আহমদও হামলার শিকার হন। আহতরা বর্তমানে আড়াইহাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস এবং সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের পর শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে এ ধরনের হামলা উদ্বেগজনক। আড়াইহাজারের এ ঘটনা বিগত সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালে কেন বাধার মুখে পড়তে হবে—এ প্রশ্ন সরকারের কাছে রেখে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতিও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews