শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট ইয়াকুব খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
141

মাধবপুর প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়ন অবস্থিত আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও মাধবপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব খান।
সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তার এই নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ বিরাজ করছে।
অ্যাডভোকেট ইয়াকুব খান দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। একজন সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব খান তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে সাথে নিয়ে কাজ করব।”
এলাকাবাসী মনে করছেন, তার দক্ষ নেতৃত্বে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews