1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

আইন তার নিজস্ব গতিতে চলবে, কেশরহাটে ইফতার মাহফিলে: এমপি মিলন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
87

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বাদ আসর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেশরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫৪ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন তার বক্তব্যে বলেন জামায়াতের আমির নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পরাজয়ের ক্ষোভে মব তৈরি করে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “সেদিন কেশরহাটে যে অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণের নামে আসলে বাড়িঘরে ডাকাতি ও লুটপাট চালানো হয়েছে। এখন আর এসব নিয়ন্ত্রণের নামে বিশৃঙ্খলা চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের মাধ্যমেই এর সমুচিত জবাব দেওয়া হবে বলে উল্লেখ্য করেন তিনি। তিনি আরো বলেন, জামায়াত একদিকে সেই দিনের ঘটনাকে কেন্দ্র করে লাশ নিয়ে রাজনীতি করেছে। অন্যদিকে এলাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে ঘরবাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও লুটপাট চালিয়েছে। এ ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করার মত নয়। তারপরেও তিনি কেশরহাটবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি নিহত ইমাম আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। ইফতার মাহফিলে কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দীন আলোর সভাপতিত্বে আরো উপস্থিত মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল হক মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান,
সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী
সহ দলীয় নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট