শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

অ্যাথলেটিকসে এখন পরিচিত মুখ রাসেল ও মুনা দম্পতি !

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
180

নিতু চৌধুরী 

 

যারা সফল হয় তাদের জন্য যেন প্রকৃতি উজাড় করে দেয় সফলতার মাপকাঠিকে । এমন কিছু সফলতা থাকে যার ব্যপ্তি হয় দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত । নিজ দেশের পতাকাকে তুলে ধরবার সামর্থ হওয়ার পর অনুভূতি কেমন লাগে এ কথা বলতেই মোরসালিনা আক্তার মুনা খোলা মুখে হাসি দিয়ে বুকে হাত রেখে বিনয় প্রকাশ করলেন ।

 

এ যেন এক অন্য রকম ভালোলাগা । শ্রীপুরের মাওনায় ঈদ পরবর্তি একটি ভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো মাওনা চৌরাস্তার ফুড কিং রেস্ট্রুরেন্টে । সফল দম্পতির উভয় পরিবারের পক্ষ থেকে সফলতার স্মারক হিসেবে আয়োজন করে শ্রীপুরের সন্তান আজহারুল ইসলাম রাসেল ও মোরসালিনা আক্তার দম্পতির সংবর্ধনা অনুষ্ঠান । পরিবারের পক্ষ থেকে সফলতার জন্য সংবর্ধনা আয়োজন যেন এক বিরল ঘটনাই !

 

শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের মুলাইদ গ্রামের সন্তান আজহারুল ইসলাম রাসেল । তিনি বর্তমানে বিশ্বব্যপি অ্যাথলেটিকসে একজন পরিচিত নাম । ২০১০ সালে বাংলাদেশের দ্রুততম মানব এই অ্যাথলেটস প্রায় শতটি পদক লাভ করেন । বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস দলের কোচের দায়িত্ব পালন করছেন ।

 

অপরদিকে তার সহধর্মিনি মোরসালিনা আকতার মুনা ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিকসে ব্রোঞ্জ পদক লাভ করেন । এ বছর মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিকসে দুটি ইভেন্টে স্বর্ন পদক লাভ করেন ।

 

দুজনের এমন সাফল্যে তারা তাদের পরিবারের অবদানের কথাই বলছিলেন বার বার । তাদের ভাষ্যে পরিবারের সবাই মিলেই এই সাফল্য এনেছেন ।

 

পুরস্কার বিবেচনায় যেখানে মেডেল ছাড়িয়েছে শতের ঘরও সেখানে তাদের জীবনও এখন ব্যস্ততায় ভরা । নানা জায়গায় কোচিং, প্রশিক্ষণ নিয়ে ব্যস্ততা বাড়ার পাশাপাশি বেড়েছে সুনামও । ভবিষ্যতের পরিকল্পনাও এসেছে বিস্তর বিষয় ।

 

এটা শ্রীপুরের, গাজীপুরের এবং পুরো দেশের জন্য গর্বের ও আনন্দের বলে মনে করেন শ্রীপুরের সকল মানুষ ।

 

পুরো পরিবারকে ধন্যবাদ জানান সুশীল সমাজ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সবাই । সমাপনী বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের উপসচিব ড. সেলিম রেজা বলেন আমরা আশা করি খেলাধুলার এই প্রয়াস আমাদের সামাজিক জীবনে প্রভাব ফেলার জন্যও আপনারা ভূমিকা রাখবেন । তিনি তাদের এই অর্জনকে অভিনন্দন জানান ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews