শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি বন্ধে ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
342

মোঃ আল জোবায়ের আহমেদ শাওন (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ খোলাবাজারে জ্বালানি তেল বিক্রিকারী বিভিন্ন দোকানে নিয়মিত অভিযান চালাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানদার হাছেন আলীর দোকানকে লক্ষ্য করে তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকানদার গভীর রাতে একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে দোকান থেকে অবৈধভাবে তেল মজুদের ব্যবহৃত কিছু খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় দোকানদার হাছেন আলী স্বীকার করেন, তিনি আগের রাতে মজুদ করা তেল বিক্রি করে ফেলেছেন।

তিনি আরও জানান, বর্তমানে তিনি একটি পেট্রোল পাম্প থেকে প্রতি লিটার ১৮০ টাকা দরে তেল সংগ্রহ করছেন এবং নতুন করে তেল আনতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময় পুলিশ তাকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি না করার জন্য নির্দেশ দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানায়, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভূরুঙ্গামারীতে এসি ল্যান্ড না থাকায় উপজেলা নির্বাহী অফিসার এককভাবে দায়িত্ব পালন করছেন। এতে করে দাপ্তরিক কাজে ব্যস্ততা থাকায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা সমস্যা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews