শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
73

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

 

“তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়, স্লোগানে নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৬ এ অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামুলক শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম জেলা প্রশাসন এর আয়োজন করে।

 

 

 

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, অভিভাবক মিনানুর রহমান মিনু, শিক্ষার্থী লাবনী আক্তার ও সানজিদা আক্তার সোহা সহ অন্যরা।

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। এসময় বক্তারা তাদের জীবনের সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

 

সানজিদা আক্তার সোহা বলেন, ফলাফল খারাপ হওয়ায় দুশ্চিন্তায় দুই দিন খাওয়া দাওয়া করতে পারিনি। আত্মীয় স্বজনরা বিভিন্ন কথা শুনিয়েছে। এতো প্রাইভেট ও কোচিং করে কি করে সারাদিন বলে কটু কথা শুনিয়েছে। শুধু সফলদের নিয়ে বিভিন্ন আয়োজন করা হয়। কিন্তু অকৃতকার্যদের নিয়ে এমন আয়োজন করা হবে যা ছিল কল্পনার বাহিরে। পরীক্ষায় মা বকা দিলেনও বাবা অনুপ্রেরনা দিয়েছ। আজ এখানে এসে অনুপ্রেরণামুলক বক্তব্য শুনে আবারও উৎসাহ পেলাম। এসএসসিতে খারাপ হয়েছে মানে আর কিছু হবে না এটা ভুল। আমরা আবারো ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।

 

 

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুরো জীবনই একটি সফলতার গল্প। যারা হেরে গিয়ে আবার নতুন করে জীবনকে সাজিয়ে নেওয়ার চেস্টা করে তারা কখনোই হেরে যান না। তাই এসএসসিতে খারাপ ফলাফল মানে আর ভালো কিছু করা সম্ভব নয়, এমন ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। জীবনের প্রতিটি দিনই এক একটি সফলতার দিন। তাই আগামীতে আরো ভালো ফলাফল করার শক্তি ও সাহস বুকে ধারণ করতে হবে। এছাড়া বিশ্বের সকল বিখ্যাত ব্যক্তিরাই কিন্তু হেরে যাওয়ার পর নতুন অনুপ্রেরণায় নতুন করে জীবনকে সাজানোর চেস্টা করেছেন বলেই আজ তারা বিশ্ববিখ্যাত।

 

 

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিজের ভাগ্যকে শতভাগ বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিটি মানুষ তার জীবনের প্রত্যাশিত চাওয়ার পুরোটাই কখনো পায় না। আজ যারা ভালো কিংবা প্রত্যাশিত ফলাফল করতে পারনি তারাই আগামী দিনে অনেক ভালো কিছু করার ক্ষমতা রাখো। আগামীতে আরো ভালো কিছু করার জন্য অবশ্যই অভিভাবকদের নিজের সন্তানের প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। আজ সন্তান ভালো কিছু করতে পারেনি মানে এটা নয় যে তার দ্বারা আগামীতে আরো ভালো কিছু করা সম্ভব নয়। ভালো কিছু হয়নি বলে ভেঙ্গে পড়ে হাল ছেড়ে দেওয়া মানেই নিজেকে পরাজিত করা। তাই হাল না ছেড়ে আগামীর জন্য নতুন করে প্রস্তুতি গ্রহণ করার কোন বিকল্প নেই। আর এমন কাজে অভিভাবক, শিক্ষক ও সহপাঠিদের বেশি বেশি করে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করার আহ্বান জানান এই কর্মকর্তা।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews