রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে অভিযান  অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
66

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

 

পরে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল উপজেলা শহরের বালুচর এলাকায় নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।

 

উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। তাই জলাশয়ে এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews