শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে অভিযান: ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার, নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
73

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানার জাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মঞ্জুর হোসেন (২৭), পিতা- মৃত রুস্তম আলীর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে ছিল ভিভো ১১০টি, অপো ৭০টি, রিয়েলমি ৩৬টি, রেডমি ১০টি, স্যামসাং ২৫টি, ওয়ান প্লাস ৮টি, আইকিউওও ৯টি, মটোরোলা ১৫টি, কোকো ৩টি, নারজো ৪টি, পোকো ১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।

এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী- মঞ্জুর হোসেন, সাং- জাদুনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews