
নিতু চৌধুরী, শ্রীপুর, গাজীপুর।
প্রকৃতিক পরিবেশের ভারসাম্য এবং জীব বৈচিত্র্য রক্ষায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বৃক্ষ রোপণ আয়োজন করা হয়। উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক জনাব মো: নাহিদ ভুঞা, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহীন, নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী , শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, শ্রীপুর নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান রুবেল, নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজামান, মুফতি এনামুল হাসান, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক আব্দুস সাত্তার শান্ত, কবি ও গীতিকার মহসিন আহমেদ, নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিশকাত রাসেল, আশরাফুল ইসলাম আসিক, ফ্রেন্স ক্লাবের সভাপতি বদরুজ্জামান, সাদ্দাম হোসেন, কৃষক সাখাওয়াত হোসেন। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। ভবিষ্যতে সুস্থ পরিবেশ বিনির্মানেই এই ধরনের আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা ।