চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জোর দাবি
প্রকাশিত:
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
৪১
বার পড়া হয়েছে
চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জোর দাবি
মোঃ আব্দুর রহিম, শিবগঞ্জ প্রতিনিধি চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জোর দাবিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়কটি দীর্ঘ ২৫–৩০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন এলাকাবাসী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাস্তার পাশে ড্রেন ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হয়। বিজলার মাঠে এলাকার কৃষকদের ধান, গম, ভুট্টা, সরিষা, আমসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। এই মাঠের ফসলের সঙ্গে এলাকার হাজারো কৃষকের জীবিকা জড়িত। কিন্তু রাস্তাটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে এবং কৃষিপণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি—চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার ও উন্নয়ন করা এবং রাস্তার পাশে কার্যকর পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা। তাই চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. কেরামত আলী মহোদয়ের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত আবেদন ও জোর দাবি জানাচ্ছি—জনসাধারণের দুর্ভোগ এবং কৃষকদের স্বার্থ বিবেচনা করে রাস্তাটি দ্রুত পরিদর্শন করে সংস্কার, উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হবে, কৃষকরা সহজে তাঁদের উৎপাদিত ফসল পরিবহন করতে পারবেন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে। এলাকাবাসীর একটাই দাবি— চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করুন, পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করুন। এলাকাবাসী ধাইনগর ইউনিয়ন, ৮ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
96
মোঃ আব্দুর রহিম, শিবগঞ্জ প্রতিনিধি
চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জোর দাবিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়কটি দীর্ঘ ২৫–৩০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন এলাকাবাসী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে রাস্তার পাশে ড্রেন ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হয়।
বিজলার মাঠে এলাকার কৃষকদের ধান, গম, ভুট্টা, সরিষা, আমসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। এই মাঠের ফসলের সঙ্গে এলাকার হাজারো কৃষকের জীবিকা জড়িত। কিন্তু রাস্তাটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে এবং কৃষিপণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি—চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার ও উন্নয়ন করা এবং রাস্তার পাশে কার্যকর পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা।
তাই চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. কেরামত আলী মহোদয়ের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত আবেদন ও জোর দাবি জানাচ্ছি—জনসাধারণের দুর্ভোগ এবং কৃষকদের স্বার্থ বিবেচনা করে রাস্তাটি দ্রুত পরিদর্শন করে সংস্কার, উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।
এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হবে, কৃষকরা সহজে তাঁদের উৎপাদিত ফসল পরিবহন করতে পারবেন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।
এলাকাবাসীর একটাই দাবি— চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করুন, পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করুন।
এলাকাবাসী ধাইনগর ইউনিয়ন, ৮ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ