শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর ইন্তেকাল গার্ড অব অনার প্রদান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
112

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের কাশ্মীরপাড়া (পোল্লাডাঙ্গা) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেসের আলী (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত খোসমোহাম্মাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী দীর্ঘদিন ধরে ব্রেনজনিত জটিলতা, প্যারালাইসিস ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় পোল্লাডাঙ্গা কবরস্থান প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews