শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
134

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় কোডিনযুক্ত অবৈধ এস্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
অভিযানে গ্রেপ্তার হন শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের শরিফা বেগম (৩৮) এবং কালীগঞ্জ মালুপাড়া গ্রামের জুনিয়ারা বেগম (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, “মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews