শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
123

মোঃ শাহ কবির ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভোলাহাট থানার একটি দল উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘাইবাড়ী গ্রামের বাসিন্দা মো. তহুরুল (৩০), পিতা-মৃত শরিফুল ইসলাম শরীফের বাড়ির অটো চার্জার গ্যারেজে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি অটোরিকশার চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানকালে অটোরিকশা চালক মো. তহুরুলকে হাতেনাতে আটক করা হয়। একই গ্রামের মো. রেজাউল (৪০), পিতা-সাইফুদ্দিন মাস্টারকেও আটক করা হয়েছে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সঙ্গে মিলে মাদক কারবার পরিচালনা করে আসছিল বলে স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews